× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হলেন সায়মা ওয়াজেদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১৫:২৪ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ২০:৪৫ পিএম

সায়মা ওয়াজেদ পুতুল। ছবি : সংগৃহীত

সায়মা ওয়াজেদ পুতুল। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক মনোনীত হয়েছে। সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া কমিটির সদস্যদের ভোটে তিনি এ সম্মানজনক পদে মনোনীত হন। আগামী পাঁচ বছর তিনি সংস্থাটির এই অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

ডব্লিউএইচওর ওয়েবসাইট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্স অ্যাকাউন্ট থেকেও এ বিষয়ে টুইট করা হয়েছে। 

বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সায়মা ওয়াজেদ পুতুলের পরিচালক হিসেবে ভোটে জয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করে লেখেন, সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হিসেবে আগামী পাঁচ বছরের জন্য ৮-২ ভোটে নির্বাচিত।

ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে শেয়ার করা টুইটে বলা হয়েছে, মিসেস সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে মনোনীত হয়েছে। সদস্য দেশগুলো আজ একটি রুদ্ধদ্বার বৈঠকে পরবর্তী আঞ্চলিক পরিচালক মনোনীত করার জন্য ভোট দিয়েছে।  

ভোটাভুটিতে অংশ নেন বাংলাদেশ, ভুটান, উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও পূর্ব তিমুর। ভারতের রাজধানী দিল্লিতে গোপন ব্যালটে এই ভোট অনুষ্ঠিত হয়। একটি দেশ ভোটদানে বিরত থাকে।

সায়মা ওয়াজেদের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিজ্ঞ কর্মকর্তা নেপালের শম্ভু প্রসাদ আচার্য। ভারতের পুনম ক্ষেত্রপাল সিং ২০১৪ সাল থেকে এই পদে বহাল আছেন। ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে সায়মা ওয়াজেদ দায়িত্ব গ্রহণ করবেন। 

সূত্র : ডব্লিউএইচওর ওয়েবসাইট


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা