× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ০৮:৪৩ এএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ১১:৫৭ এএম

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ও আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ও আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক। বৈঠকে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান ও আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ব্রিটিশ হাইকমিশনারের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে ডিনারের আমন্ত্রণে যোগ দেন আওয়ামী লীগের এ দুই নেতা। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি আলোচনায় স্থান পেয়েছে। এ ছাড়া ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সহিংসতাসহ আরও কিছু বিষয় আলোচনায় উঠে আসে। এ সময় যুক্তরাজ্যের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট সবাইকে সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্ট দিয়েছে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন। তাতে বলা হয়েছে, হাইকমিশনার আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য সন্ধ্যায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাজ্য সব অংশীজনকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা