প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ২১:১৬ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ২১:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় রাজধানীতে ১১ প্লাটুন বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১১ প্লাটুনের মধ্যে রমনায় এক প্লাটুন , মতিঝিলে ২ ও পল্টনে ২ প্লাটুন বিজিবি টহলে থাকবে। আর সচিবালয়ে ২ ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, আরও ১০ প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। প্রয়োজনে তারা রাস্তায় নামবে।
এর আগে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কাকরাইল ও বিজয়নগর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহতসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।