× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ১৬:২৫ পিএম

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে বিকালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে জন কেরির অফিসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি বৈঠক করেন। এতে দুদেশ সম্পর্ক জোরদারে আগ্রহের বিষয়টি প্রকাশ করে। 

জলবায়ু পরিবর্তনজনিত প্রশমন, অভিযোজন তহবিল, প্রযুক্তি স্থানান্তর এবং ক্ষতিপূরণের পাশাপাশি কপসহ অন্যান্য বৈশ্বিক জলবায়ু প্লাটফর্মে বৃহত্তর দ্বিপাক্ষিক সহযোগিতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন দুই দেশের জলবায়ু দূত।

বৈঠকে সাবের হোসেন চৌধুরী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় অঙ্গীকারসমূহ বাস্তবায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝুঁকির মুখে থাকা দেশ ও স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে সরব থাকবে। 

এ সময় জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেওয়া মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্লান, ডেল্টা প্লান ২১০০-সহ যুগোপযোগী পদক্ষেপগুলো তুলে ধরেন সাবের হোসেন চৌধুরী। এছাড়া পরিকল্পনা বাংলাদেশকে জলবায়ু ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সমৃদ্ধি ও সহনশীলতার পথে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণ কমাতে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পাশাপাশি বিশ্বব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থায়ন ইস্যুতে যুক্তরাষ্ট্র কাজ করছে। নবায়নযোগ্য খাতে বিনিয়োগের বিষয়ে বাংলাদেশের সহযোগী হিসেবে সহায়তার আশ্বাস দেন তিনি।

আসন্ন জলবায়ু সম্মেলন (কপ২৮) সফল করতে বৃহত্তর ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ঐকমত্য গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন সাবের হোসেন চৌধুরী এবং জন কেরি। 

বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ওয়াশিংটন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী জীবাশ্ম জ্বালানি পরিহারে অর্থায়ন ও অগ্রগতি সংক্রান্ত বৈশ্বিক তদন্তবিষয়ক এক বৈঠকে সভাপতিত্ব করেন। উরুগুয়ে, বলিভিয়া, কলম্বিয়া, জাম্বিয়া এবং উগান্ডার শীর্ষ স্থানীয় আইন প্রণেতাগণের পাশাপাশি মার্কিন সিনেটর এড মার্কে এবং কানাডিয়ান সিনেট সদস্য রোজা গ্যালভেজ ওই বৈঠকে অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা