প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ১৯:১৮ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩ ১৯:৫০ পিএম
সৈয়দ আবুল হোসেন। ছবি : সংগৃহীত
মাদারীপুর-৩ আসনের সাবেক যোগাযোগমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের প্রথম জানাজা বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
একই দিন বেলা ৩টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসারে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।
হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আবুল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।