× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে ব্রাসেলসের পথে প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ১৪:৪২ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩ ১৫:৩৩ পিএম

গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দেয়ারলিয়েনের আমন্ত্রণে ২৫-২৬ অক্টোবর ব্রাসেলসে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দেবেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি ২০৭) মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ফ্লাইট সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (ব্রাসেলস সময়) ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সফরে প্রধানমন্ত্রী ফোরামে যোগ দেওয়ার ফাঁকে ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। 

প্রধানমন্ত্রী ২৫ অক্টোবর সকালে ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পরে উরসুলা ফন দেয়ারলিয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 

দ্বিপক্ষীয় বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫ কোটি ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হবে।

ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে সাড়ে চার কোটি ইউরোর একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হবে।

এ ছাড়া বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় কমিশনের মধ্যে একটি ১ কোটি ২০ লাখ ইউরো অনুদান চুক্তিও স্বাক্ষরিত হবে।

এই সফরে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় কমিশন বাংলাদেশের সামাজিক খাতে ৭ কোটি ইউরোর পাঁচটি বিভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষর করবে।

একই দিন শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামের প্লেনারি সেশনে যোগদান ও ভাষণ দেবেন। বিকালে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের প্রেসিডেন্ট ড. ওয়ার্নার হোয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। 

ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক ইসি কমিশনার জেনেজ লেনারসিক এবং আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক ইসি কমিশনার জুটা উরপিলাইনেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে উরসুলা ভন ডের লেইনের দেওয়া নৈশভোজে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

পরে শেখ হাসিনা লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই দিন বিকালে শেখ হাসিনা বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন।

টিভি চ্যানেল ইউরোনিউজ এবং পলিটিকো বাংলাদেশের সরকারপ্রধানের সাক্ষাৎকার নেবে।

আগামী ২৭ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা