× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ

রাজধানীসহ চার বিভাগে সামান্য বৃষ্টি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৫:০৬ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১৫:০৯ পিএম

রাজধানীসহ চার বিভাগে সামান্য বৃষ্টি

বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব মধ্য এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর প্রভাবে আজ রবিবার (২২ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর ফার্মগেট, আগারগাঁওসহ বেশকিছু স্থানে সামান্য বৃষ্টিপাত হয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতেও বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি মধ্য-বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তা ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।  

আবহাওয়াবিদ তরিফুল নেওযাজ কবির বলেন, দুপুর দুইটার দিকে আগারগাঁওয়ে সামান্য বৃষ্টি হয়েছে। তবে পরিমাণ বলা যাচ্ছে না। সকাল থেকেই আকাশে মেঘ ছিল। সারা দিন তাপমাত্রা কিছুটা কম।

লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনও এ ব্যাপারে বলা যাচ্ছে না। কেননা বেশকিছু ধাপ আছে। সেগুলো অতিক্রম করার পর বলা যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পেশাগত আবহাওয়া সহকারী মো. বজলুর রশিদ বলেন, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। তবে কি পরিমাণ বৃষ্টি হয়েছে সে তথ্য হাতে আসেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা