× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কা নেই : ডিবিপ্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৪:৪২ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১৫:১২ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

আগামী ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশ ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশীদ। তবে পুলিশের চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রবিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিবিপ্রধান বলেন, ‘ডিএমপি কমিশনার কর্তৃক যেকোনো রাজনৈতিক দলই সমাবেশ করার অনুমতি পাবে, পুলিশ তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্যও পুলিশ কাজ করবে।’

‘তবে আমাদের নিয়মিত চেকপোস্ট, টহল অভিযান চলবে। মামলা, ওয়ারেন্টের আসামি ধরার অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তারের নামে হয়রানি করা হচ্ছে না’ যোগ করেন তিনি।

বিএনপি ২৮ অক্টোবর মহাসমাবেশ ডেকেছে। এই সমাবেশ ঘিরে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও চেকপোস্টের নামে ঢাকায় আসা নেতাকর্মীদের আটক করা হচ্ছে, বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান হারুন বলেন, ‘এটা ঠিক না। ঢাকায় অনেক কেপিআইভুক্ত প্রতিষ্ঠান আছে। অনেক উন্নয়নমূলক কাজ চলছে। ডিএমপি সেগুলোর নিরাপত্তা তদারকি দিয়ে থাকে। ঢাকা শহরে এসে বহিরাগতরা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য আমরা অভিযান পরিচালনা করি। এটা আমাদের রুটিন কাজ। এটা সব সময়ই করি। আজও আমরা অভিযান পরিচালনা করেছি।’

তিনি আরও বলেন, ‘চেকপোস্ট, অভিযান আছে বলেই ঢাকায় মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে। টহলদল, চেকপোস্ট না থাকলে তো ঢাকা অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে।’

আরেক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, ‘আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখেছি, বিরোধী দলের কোনো মত নেই, এক দল সমাবেশ করত, আরেক দলকে সমাবেশ করতে দেওয়া হতো না। এখন কিন্তু ঢাকা শহরে একই দিনে ৩/৪টা দল সমাবেশ করছে। প্রত্যেকটা সমাবেশকে আমরা নিরাপত্তা দিচ্ছি। কোনো সমাবেশ ঘিরে অপ্রীতিকর কিছু ঘটছে না। আমরা আশাবাদী আগামী ২৮ অক্টোবরও নাশকতা বা অপ্রীতিকর কিছু ঘটনার আশঙ্কা বা সম্ভাবনা নাই।’

‘আশঙ্কাকে ঘিরেই আমরা কিন্তু নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করে থাকি। প্রত্যেকটা দলের সমাবেশেই ডিএমপি কমিশনার পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করে। ২৮ অক্টোবর যদি বিএনপি মহাসমাবেশের অনুমতি পায় তবে আমরা পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা দিব। আইনশৃঙ্খলা যাতে ঠিক থাকে, সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে’ বলেন ডিবিপ্রধান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ লাখ নেতাকর্মী ঢাকায় ঢুকেছেন। নানকও তাই বলেছেন। এই তথ্যগুলো তো গোয়েন্দা তথ্যেই পায়। ডিবি পুলিশের কাছে এ ধরনের তথ্য রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনৈতিক নেতারা কে কী বলেন, সেটা আমরা ভাবছি না। আমরা আমাদের গোয়েন্দা তথ্যের বাইরে যাবার কথা না। আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের অভিযান অব্যাহত আছে। রুটিন চেকপোস্ট, রুটিন কাজ চলবে। মামলা ও ওয়ারেন্টের আসামি ধরার অভিযান চলবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা