× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রুভানা বেভারেজের ড্রিংকস উদ্বোধন করলেন রোনালদিনহো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৩:১৭ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১৩:১৭ পিএম

আয়োজকদের সঙ্গে রোনালদিনহো। প্রবা ফটো

আয়োজকদের সঙ্গে রোনালদিনহো। প্রবা ফটো

রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল ‘ব্রুভানা প্রেজেন্টস ম্যাজিকাল নাইট উইথ দ্য লিজেন্ড রোনালদিনহো’ ইভেন্ট। এরমধ্য দিয়েই প্রথম বারের মত বাংলাদেশে এসে কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো কোনো ইভেন্টে যোগ দেন।

এই ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে রোনালদিনহোর সরাসরি সাক্ষাৎ হয়।

মূল ইভেন্টে জমকালো আয়োজনের মাধ্যমে রোনালদিনোহর হাতে ব্রুভানা বেভারেজ লিমিটেডের স্পোর্টস প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিংকসের নতুন লেমন ফ্লেভারের উন্মোচন করা হয়।

এই ইভেন্টের টাইটেল স্পন্সর হিসেবে ব্রুভানা বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে ইভেন্টে উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ফাইয়াজ হাসান চৌধুরী, ডিরেক্টর অব অপারেশনস অবসরপ্রাপ্ত মেজর মাসুম আহমেদ, সিইও নাবিদ ইয়াকুব, ডিরেক্টর জনাব শন হাকিম ও চেয়ারম্যান এ কে এম আফজাল উল মুনির ।

ব্রুভানা বেভারেজ লিমিটেড বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে তাই এ ধরনের ইভেন্টের সঙ্গে ব্রুভানার সম্পৃক্ততা ও পৃষ্ঠপোষকতার আশ্বাস ফুটে ওঠে উক্ত ইভেন্টে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা