× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

পতাকা অর্ধনমিত রেখেছে ঢাকার মার্কিন দূতাবাসও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ১৪:৪১ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ২০:১০ পিএম

ফিলিস্তিনে হাজারও মানুষের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। একাত্মতা প্রকাশ করে পতাকা অর্ধনমিত রেখেছে ঢাকার মার্কিন দূতাবাস। ছবি : আলী হোসেন মিন্টু

ফিলিস্তিনে হাজারও মানুষের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। একাত্মতা প্রকাশ করে পতাকা অর্ধনমিত রেখেছে ঢাকার মার্কিন দূতাবাস। ছবি : আলী হোসেন মিন্টু

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে হাজারও মানুষের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এ সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পতাকা অর্ধনমিত রেখেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার এক বিবৃতিতে জানান, প্রত্যেক নিরপরাধ মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। ২১ অক্টোবর যুক্তরাষ্ট্র দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের একটি বক্তব্য উদ্ধৃত করে বিবৃতিতে আরও বলা হয়, আমরা এই সংঘাতে নিহত প্রত্যেক ধর্ম ও জাতির বেসামরিক ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা