× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিস্তিনের জন্য রাষ্ট্রীয় শোকে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ১৩:৪৩ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ১৪:২০ পিএম

ফিলিস্তিনের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় শোক। পতাকা অর্ধনমিত রাখা হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে। শনিবার সকালে হাইকোর্ট থেকে তোলা। ছবি : আলী হোসেন মিন্টু

ফিলিস্তিনের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় শোক। পতাকা অর্ধনমিত রাখা হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে। শনিবার সকালে হাইকোর্ট থেকে তোলা। ছবি : আলী হোসেন মিন্টু

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। একই দিন সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে এক অনুষ্ঠানে ফিলিস্তিনিদের জন্য শোক পালনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘শনিবার ফিলিস্তিনের জন্য শোক দিবস ঘোষণা করেছি। সেদিন আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ইসরায়েল যেভাবে হাসপাতালে হামলা করে নারী-শিশুদের হত্যা করেছে, আমরা এর নিন্দা জানাই। দ্রুত এটা বন্ধ করতে হবে; ফিলিস্তিনিরা যেন ন্যায্য জায়গা ফেরত পায়।’

শুক্রবার সারা দেশের মসজিদগুলোতে জুমার নামাজের পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি এদিন অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা করা হয়।

এদিকে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসও তাদের জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করে।

জাতিসংঘের তথ্যমতে, গত ৭ অক্টোবার ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘাত শুরুর পর থেকে অন্তত ৪ হাজার ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন; যার ৭০ শতাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন অসংখ্য ফিলিস্তিনি। অপরদিকে হামাসের হামলায় এক হাজার ৪০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন; যাদের অধিকাংশই মারা গেছেন যুদ্ধ শুরুর দিনেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা