প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩ ১৮:১৭ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩ ২০:৩২ পিএম
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান। প্রবা ফটো
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার।
বজলুর রহমান সংসদ সদস্য শিরীন আহমেদের প্রয়াত স্বামী। তিনি ঐতিহাসিক ছয় দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক লিয়াজোঁ কর্মকর্তা ও বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা।
শুক্রবার (২০ অক্টোবর) এ উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচ আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম-সম্পাদক তাহমীদ বিন রহমান তুর্য আহ্বান জানিয়েছেন।