× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনশৃঙ্খলার অবনতি রোধে সচিবকে সমন্বয়ের দায়িত্ব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১৭:১৮ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩ ১৭:৪৪ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : সংগৃহীত

রাজনৈতিক দলের কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রবণতা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 

বুধবার (১৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভায় বিষয়টি নিশ্চিত করেন কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

মোজাম্মেল হক বলেন, অবৈধ অস্ত্র, নাশকতামূলক কাজ, ধর্মীয় উস্কানি ও আইনশৃঙ্খলার অবনতি করার প্রবণতা কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে দেখা যাচ্ছে। সে ব্যাপারে যাতে সব সময় সতর্ক থাকা যায়, কোনো অঘটন যাতে ঘটাতে না পারে ও জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সচেতন থাকতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য বিভিন্ন বাহিনীর সমন্বয় করার জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাহিনীগুলোর এ সমস্ত কাজ উনি সমন্বয় করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরাও সেখানে থাকবেন। তিনি বিভিন্ন বাহিনীর সঙ্গে বসে পর্যালোচনা করে কি করা যায়, সে বিষয়ে সমন্বয় করবেন। মূল দায়িত্ব তো স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর আছেই। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক কাজে কোনো বাধা নেই। গণতান্ত্রিক রাষ্ট্র। আন্ডারগ্রাউন্ড পার্টি ছাড়া প্রত্যেক দলের রাজনৈতিক কর্মসূচি পালন করবে, সরকার কারও কাজেই বাধা দেয় না, দেবে না। যার যার দল কর্মসূচি নিয়ে সভা-সমিতি নির্বিঘ্নে করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো দলের কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে আইনশৃঙ্খলার অবনতি হলে বা জনজীবনের নিরাপত্তা রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা