× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুশীলসমাজের সঙ্গে মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ০০:০৭ এএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ১০:৫০ এএম

সুশীলসমাজের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশে সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। প্রবা ফটো

সুশীলসমাজের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশে সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। প্রবা ফটো

সুশীলসমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার

সুশীলসমাজের প্রতিনিধিদের মধ্যে বৈঠকে অংশ নেন মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, টিআইবির প্রধান নির্বাহী ইফতেখারুজ্জামান, সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ। এ সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন।

সোমবার (১৬ অক্টোবর) বিকালে রাজধানীর গুলশানে পিটার হাসের বাসভবনে এ বৈঠক হয়। বৈঠকের ছবিসহ একটি বিবৃতি দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

এতে বলা হয়, যখন একটি প্রাণবন্ত নাগরিকসমাজ উন্নতি লাভ করে এবং সুরক্ষিত থাকে, তখন সরকারগুলো আরও স্বচ্ছতা এবং জবাবদিহিতার সঙ্গে কাজ করে। আমাদের নাগরিকসমাজ চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে পেরে সম্মানিত। আমরা আপনার প্রচেষ্টাকে সালাম জানাই।

তিন দিনের সফরে ঢাকা এসেছেন ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের সঙ্গে বৈঠক করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা