বাসস
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২ ১৪:০৯ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২২ ১৪:১৩ পিএম
আন্তর্জাতিক সৌর জোটের (আইএসএ) পঞ্চম সম্মেলন।
আন্তর্জাতিক সৌর জোটের (আইএসএ) পঞ্চম সম্মেলনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৮ অক্টোবর) ভারতের রাজধানীতে এই সম্মেলন শুরু হয়।
সংগঠনের সভাপতি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী রাজ কুমার সিং।
সরকারি সূত্র জানায়, ২০টি দেশের মন্ত্রী এবং ১১০টি সদস্য এবং স্বাক্ষরকারী দেশ এবং ১৮টি সম্ভাব্য সদস্য দেশের প্রতিনিধিরা নয়াদিল্লিতে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান ৫ম আইএসএ সমাবেশে নয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
উদ্বোধনী বক্তব্যে রাজ কুমার সিং বলেন, ‘আইএসএ একটি আন্তর্জাতিক রিসোর্স হাব হিসেবে গঠন করা হয়েছে, যেখানে অভ্যন্তরীণ কারিগরি দক্ষতা রয়েছে এবং যা সদস্য দেশগুলো সহজেই হবে গ্রহন করতে পারবে।
প্রবা/জিজি