× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পেশাল ব্রাঞ্চের ওয়েবসাইট চালু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১৮:০৫ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ১৮:৫৩ পিএম

স্পেশাল ব্রাঞ্চের ওয়েবসাইটের উদ্বোধন এবং স্ট্র্যাটেজিক প্ল্যান ও পরিদর্শন নির্দেশিকার মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রবা ফটো

স্পেশাল ব্রাঞ্চের ওয়েবসাইটের উদ্বোধন এবং স্ট্র্যাটেজিক প্ল্যান ও পরিদর্শন নির্দেশিকার মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রবা ফটো

পুলিশের বিশেষ শাখা স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর ওয়েবসাইটের উদ্বোধন এবং স্ট্র্যাটেজিক প্ল্যান ও পরিদর্শন নির্দেশিকার মোড়ক উন্মোচন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার (২ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর মালিবাগস্থ প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেশাল ব্রাঞ্চের প্রধান মো. মনিরুল ইসলাম। এ ছাড়া, পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ। এই বিভাগের একটি সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। ১৮৮৭ সালের ২৩ ডিসেম্বর তৎকালীন ভারতীয় উপমহাদেশে সেন্ট্রাল স্পেশাল ব্রাঞ্চ নামে এটি প্রতিষ্ঠিত হয়। ইতিহাস পরিক্রমার সঙ্গে সঙ্গে বিভিন্ন নাম পরিবর্তনের মাধ্যমে ১৯৬২ সালে পুনরায় এই বিভাগের নামকরণ ‘স্পেশাল ব্রাঞ্চ’ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে স্পেশাল ব্রাঞ্চ অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং জাতীয় নিরাপত্তার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ গঠনের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে স্পেশাল ব্রাঞ্চ অটোমেশনের মাধ্যমে কৌশলগত ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট, অভিবাসন সেবা, আন্তর্জাতিক আগমন-বহির্গমন নিয়ন্ত্রণ, পাসপোর্ট ভেরিফিকেশন, নিরাপত্তা ছাড়পত্র প্রদান ইত্যাদি সহজতর করেছে।

এ সব সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে স্পেশাল ব্রাঞ্চ ওয়েবসাইট (www.specialbranch.gov.bd)। এই ওয়েবসাইটটি ৪টি থিমের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে।

থিমেটিক এরিয়া-১: মহান মুক্তিযুদ্ধ, রাজারবাগে মহান মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ, ভাষা শহীদদের চেতনা নির্দেশক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কেপিআই সমূহের ছবি, এসবির ইতিহাস, এসবি প্রধানের বক্তব্য, মিশন, ভিশন, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য অফিসের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিংক সন্নিবেশিত হয়েছে।

থিমেটিক এরিয়া-২: এক নজরে এসবি সেবা সম্পর্কিত বিভিন্ন উইংয়ের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে।

থিমেটিক এরিয়া-৩: বাংলাদেশ পুলিশের আত্মত্যাগ ও সম্মানের বিষয়গুলো এই এরিয়াতে অন্তর্ভুক্ত হয়েছে। মহান মুক্তিযুদ্ধে পুলিশের শাহাদতবরণকারী সদস্যদের নাম ও বীরত্বপূর্ণ ভূমিকা, প্রতিষ্ঠান হিসেবে পুলিশে আত্মত্যাগ, পুলিশের স্বাধীনতা পদক অর্জন, প্রতিবছর কর্তব্যকালীন অবস্থায় আত্মত্যাগকারী পুলিশের সদস্যবৃন্দের তালিকা ও সংক্ষিপ্ত বিবরণ, অন্য যেকোনো অর্জন এখানে সন্নিবেশিত হবে।

থিমেটিক এরিয়া-৪: যোগাযোগ এবং তথ্যবিনিময়। এটি একটি ইন্টার অ্যাকটিভ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হবে। এখানে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে যোগাযোগের আদান প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে। এক্ষেত্রে লগ ইন আইডি থাকবে। এ ছাড়া বাংলাদেশে বসবাসরত বা প্রবাসী যেকোনো নাগরিক, বিদেশি যেকোনো নাগরিক, তথ্য জানাতে চাইলে নিজের পরিচয় গোপন করে অথবা পরিচয় দিয়ে এই প্ল্যাটফর্মে তথ্য আদান প্রদান করতে পারবে। অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল যেকোনো চাহিত তথ্যের বিষয়ে দ্রুততম সময়ে ব্যবস্থা নিবেন। এই ওয়েবসাইটে পাসপোর্ট, ভিসা, দ্বৈত নাগরিকত্বসহ নানাবিধ প্রাসঙ্গিক রুলস ও জনগুরুত্বপূর্ণ তথ্য সন্নিবেশিত থাকবে।

পরিবর্তিত বিশ্বে নিত্যনতুন হুমকি ও চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলার ক্ষেত্রে যেকোনো সংস্থার জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ যা একটি সংস্থার সক্ষমতা বৃদ্ধি ও কার্যক্ষমতা উন্নয়নে ভূমিকা রাখে। এ লক্ষ্যকে সামনে রেখে স্পেশাল ব্রাঞ্চের জন্য পাঁচ বছর মেয়াদি (২০২৩- ২০২৮) একটি স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়ন করা হয়েছে। অপরদিকে পেশাগত উৎকর্ষতা আনয়ন ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের ক্ষেত্রে পুলিশ সুপার ডিএসবি/ইউনিট প্রধানের সফলতা মূল্যায়ন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সীমাবদ্ধতা ও অর্জনসমূহ, গোয়েন্দা প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ইত্যাদি কার্যক্রম আইন ও বিধি মোতাবেক নিশ্চিত করার জন্য পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। ডিএসবি ম্যানুয়ালের আলোকে পরিদর্শন সংক্রান্ত এই নির্দেশিকা প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এ পরিদর্শন নির্দেশিকাটি প্রণীত হয়েছে। এই তিনটি উদ্যোগ বাস্তবায়নের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে স্পেশাল ব্রাঞ্চ এর কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা