× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিমত : জেড আই খান পান্না

মন্ত্রীর ব্যাখ্যা মিথ্যা নয়, তবে সরকার চাইলে পারে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১০:০৩ এএম

আইনজীবী ও লিগ্যাল এইড কমিটির প্রধান জেড আই খান পান্না। ছবি : সংগৃহীত

আইনজীবী ও লিগ্যাল এইড কমিটির প্রধান জেড আই খান পান্না। ছবি : সংগৃহীত

বর্তমান আইন অনুযায়ী খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না বলে আইনমন্ত্র্রী আনিসুল হক যে ব্যাখ্যা দিয়েছেন তা মিথ্যা বলেননি বলে মনে করেন দেশের জ্যেষ্ঠ মানবাধিকার আইনজীবী ও লিগ্যাল এইড কমিটির প্রধান জেড আই খান পান্না। 

প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘তবে এক্সসেপশন ইজ এভরিহয়ার। ব্যতিক্রম সর্বত্রই আছে। ফাঁসির আসামিকেও প্যারোল মুক্তি দেওয়া যায়। এটি শুধু সরকারের সিদ্ধান্তের বিষয়। ওই আইন কেন, সরকার এমনই দিতে পারে।’ 

তিনি বলেন, ‘১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাসদ (বর্তমান জেএসডি) নেতা আসম আবদুর রবকে চিকিৎসার জন্য পশ্চিম জার্মানিতে যাওয়ার অনুমতি দিয়েছিলেন, যিনি সেই সময়ে ১০ বছরের সাজায় কারাগারে ছিলেন। হাজি সেলিমও মুক্তি নিয়ে চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন। এমন উদাহরণ তো আছেই।’

তিনি আরও বলেন, ‘আপিল বিভাগ খালেদা জিয়ার জামিনের আবেদন নাকচ করলেও আদালতের পরামর্শ ছাড়াই নির্বাহী আদেশে তার সাজা স্থগিত ও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তাহলে দেখা যাচ্ছে- এটি শুধু সরকারের সিদ্ধান্তের বিষয়। সরকার রাষ্ট্রের বৃহত্তর ভালোর জন্য, এমনকি ব্যক্তির জন্য নির্বাহী সিদ্ধান্ত নিতে পারে। সরকার চাইলে তাকে এক্ষুনি বিদেশে যেতে দিতে পারে। ওই আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলা প্রত্যাহার করে খালেদা জিয়াকে মুক্তি দিতে পারে।’

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তিনি বর্তমানে লিভার সিরোসিসে ভুগছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এরই মধ্যে সুপারিশ করেছে বিদেশে ‍বহুমুখী সুবিধাসংবলিত উন্নত হাসপাতালে চিকিৎসা নেওয়ার। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য মুক্তির আবেদন জানানো হয়েছে।

আবেদনের প্রেক্ষিতে গতকাল রবিবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় কোনো দরখাস্ত যদি একবার নিষ্পত্তি করা হয়, সেই নিষ্পত্তি করা দরখাস্ত পুনর্বিবেচনা করার অবকাশ আইনে থাকে না। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে কারাগারে গিয়ে আদালতে নতুন করে আবেদন করতে হবে।

এর আগে যুক্তরাষ্ট্রে ভয়েস অব আমেরিকার সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে কারাগারে গিয়ে আদালতের কাছে আবেদন করতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা