× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিউলের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫১ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৯ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। সংগৃহীত ফটো

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। সংগৃহীত ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অপেক্ষায় রয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিষ্ঠা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ কথা বলেন।
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক নগরীর একটি হোটেলে সংবর্ধনার আয়োজন করেন। 
শাহরিয়ার তার বক্তৃতায় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের ধারাবাহিক প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী ৫০ বছরের গৌরবময় দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করেন এবং আরও গভীর, সর্বব্যাপী সহযোগিতা তৈরি করে এই বন্ধুত্বকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি ভারতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট ইউন সুক ইওলের মধ্যে সাম্প্রতিক বৈঠকের কথাও উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী ২০৪১ সালের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর ভিশন পুনর্ব্যক্ত করেন।
শাহরিয়ার আলম আমাদের স্বাধীনতার খুব প্রাথমিক পর্যায়ে ১২ মে, ১৯৭২ সালে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে কোরিয়ার স্বীকৃতি দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান।

সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা