× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিসা বিধিনিষেধ

এ বিষয়ে আমাদের কিছু করার নেই : ইসি আহসান হাবিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪২ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৪ পিএম

এ বিষয়ে আমাদের কিছু করার নেই : ইসি আহসান হাবিব

ভিসা বিধিনিষেধ সরকার টু সরকারের বিষয় বলে মনে করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে গত ২৪ মে যুক্তরাষ্ট্র ভিসানীতি ঘোষণা করে। এ ঘোষণার কয়েক মাস পর শুক্রবার (২২ সেপ্টেম্বর) দেশটির পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়া বাধাদানে দায়ী ও জড়িতদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব ব্যক্তির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন রাজনৈতিক দল ও বিরোধী দলের সদস্য রয়েছেন।

এ প্রসঙ্গে আহসান হাবিব বলেন, ‘ভিসা নীতি সরকার টু সরকারের বিষয়। নির্বাচন কমিশনের এ বিষয়ে কিছু করার নেই।’

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের বিষয়েও কথা বলেন এই নির্বাচন কমিশনরা। জানান, চিঠি পাঠিয়ে  ইইউকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

আহসান হাবিব বলেন, ‘ইইউ নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে ইইউকে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি ইইউ বিষয়টি পুনর্বিবেচনা করবে।’

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর ঢাকা অফিসের বরাতে গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

আহসান হাবিব বলেন, ‘নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা