× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের সব নদীতেই দখলদার রয়েছে : ড. মুজিবুর রহমান হাওলাদার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৩৪ পিএম

রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। প্রবা ফটো

রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। প্রবা ফটো

বাংলাদেশের সব নদীতেই দখলদার রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

তিনি বলেন, ’দেশে এমন কোন নদী নেই, যেখানে দখলদার নেই। নদীগুলোর কোনটিতে দশটি, কোনটিতে একশ কিংবা হাজার জন দখলদার রয়েছে। দখলদারেরা খুবই শক্তিশালী। সেই দখলদারদের উচ্ছেদ করতে হলে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।’

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বিশ্ব নদী দিবস উপলক্ষে অনুষ্ঠিত ‘শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নাগরিক সংলাপে’ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশবাদী বেসরকারি সংস্থা রিভার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশ (আরএসডিবি)। অনুষ্ঠানের শুরুতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘নতুন প্রজন্মকে নদী সম্পর্কে সচেতন করতে হবে। নদীকে যাতে ভালোবাসে। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নদীকে রক্ষা করতে হবে। নদীকে রক্ষা না করলে যতই উন্নয়ন করি, তা টেকসই হবে না। নদী রক্ষায় দেশে আইনের ভিত্তি রয়েছে, নীতিমালা রয়েছে। তবুও নদী কেন উদ্ধার করা যায় না? আইন থাকলে হবে না, আইনের প্রয়োগ দরকার। আইন প্রয়োগের জন্য যে মানসিক শক্তি, সদিচ্ছা থাকা দরকার, তা অনেকের মধ্যে নেই। এর মধ্যে জড়িত আছে ক্ষমতার প্রভাববলয় এবং দুর্নীতি। সব দল মত নির্বিশেষে নদীগুলোকে উদ্ধার করতে হবে। নইলে আমাদের মুক্তি নেই।’

বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপের নির্বাহী পরিচালক এএইচএম নোমান বলেন, ’আমাদের নদীমাতৃক বাংলাদেশ। আজকে দেশে নদী খুঁজে পাওয়া যাচ্ছে না। দখলে দূষণে সব নদী হারিয়ে যাচ্ছে। দেশকে বাঁচাতে হলে, দেশের প্রাণ প্রকৃতি বাঁচাতে হলে অবশ্যই নদীকে বাঁচাতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা