× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন রানা দাশগুপ্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩০ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩২ পিএম

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। প্রবা ফটো

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। প্রবা ফটো

অনশন ভেঙেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের আশ্বাসে অনশন ভেঙেছেন ঐক্য পরিষদের নেতাকর্মীরা। প্রায় ৩৪ ঘণ্টা অনশনের পর শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে তারা অনশন ভাঙেন।

এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে প্রথমে পানি পান করান কবির বিন আনোয়ার। পরে একে একে বাকিদেরও পানি পান করিয়ে অনশন ভাঙান।

সরকারি দলের বিগত নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিগুলো অবিলম্বে বাস্তবায়নের দাবিতে শুক্রবার ভোর ৬টা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি শুরু করে ঐক্য পরিষদ।

গণঅনশন থেকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সাত দফা দাবি তুলে ধরে তাদের কর্মসূচি পালন করছেন। দাবির মধ্যে রয়েছে-- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, সমতলের অধিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ কার্যকরীকরণ এবং বৈষম্য বিলোপ আইন প্রণয়ন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা