প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২ ১৫:৪৪ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২২ ১৭:২৮ পিএম
মাসুম আজিজ। ফাইল ছবি : সংগৃহীত
একুশে পদকজয়ী বরেণ্য অভিনেতা, নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানিয়েছেন, সোমবার (১৭ অক্টোবর) বেলা ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাসুম আজিজ বৃহস্পতিবার থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছর শুরুর দিকে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে বাসা আর হাসপাতালেই কাটছিল তার দিন। সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মাসুম আজিজ একাধারে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে তিনি চার দশকের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করেছেন। অভিনয়ে অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক পান মাসুম আজিজ।
প্রবা/এসএস/এলএ/টিকে/টিই