× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোর অব মিলিটারি পুলিশের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৯ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:২২ পিএম

কোর অব মিলিটারি পুলিশের পঞ্চম কোর পুনর্মিলনী ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। প্রবা ফটো

কোর অব মিলিটারি পুলিশের পঞ্চম কোর পুনর্মিলনী ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। প্রবা ফটো

কোর অব মিলিটারি পুলিশের পঞ্চম কোর পুনর্মিলনী ও বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সাভার সেনানিবাসের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

সেনাবাহিনীর প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব মিলিটারি পুলিশের সব ইউনিট অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনা, কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। পরে কোর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় কোরের অবদানের কথাও স্মরণ করেন।

তিনি সেনাবাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে বর্তমান সরকারের অবদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে কোর অব মিলিটারি পুলিশের সব সদস্যের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন ও কোর অব মিলিটারি পুলিশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা