× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরা গার্ডার দুর্ঘটনা

‘চীনা ঠিকাদারকে আর কোনো কাজ দেওয়া হবে না’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২ ১৫:৩৪ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২২ ২০:৫৬ পিএম

সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের। ছবি : প্রবা

সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের। ছবি : প্রবা

চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনকে (সিজিজিসি) নতুন করে কোনো প্রকল্পের কাজ দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, উত্তরায় র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার দুর্ঘটনা যখন ঘটে তখন ৭৯ শতাংশ কাজ শেষ হয়েছে। আর মাত্র ২০ শতাংশ কাজ বাকি থাকায় সময়, সম্পদ ও টাকার বিবেচনায় তাদের দিয়েই কাজটা শেষ করা হবে। তবে বাংলাদেশে ওই চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানকে আর কোনো কাজ দেওয়া হবে না।

সেতুমন্ত্রী বলেন, ‘বিআরটি প্রকল্প এখন আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার কথা চিন্তাভাবনা করে দ্রুত প্রকল্পের কাজ শেষ করা হবে। বিআরটি প্রকল্প মহাখালী থেকে সদরঘাট পর্যন্ত নিয়ে আসার প্রস্তাব “না” করে দেওয়া হয়েছে।’

বিআরটি প্রকল্পের কাজ শেষ হতে আরও পাঁচ-ছয় মাস লাগবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আশা করি আগামী মার্চ-এপ্রিলের মধ্যে আমরা এটা উদ্বোধন করতে পারব। এই লক্ষ্যে এগোচ্ছি।’

রাজধানীর উত্তরার জসীমউদদীন মোড়ে ১৫ আগস্ট বিকালে গার্ডার স্থানান্তরের সময় ক্রেন প্রাইভেট কারের ওপর পড়ে পাঁচজন নিহত হন। দুর্ঘটনার পরপরই চুক্তি বাতিল করে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গেঝুবা গ্রুপ কোম্পানি লিমিটেডকে কালো তালিকাভুক্ত করার কথা বলা হয়। তবে প্রায় এক মাস বন্ধ থাকার পর ১১ সেপ্টেম্বর পুনরায় কাজ শুরু হয়েছে। যদিও নিরাপত্তাব্যবস্থায় পুরোপুরি সন্তুষ্ট নয় পরামর্শক প্রতিষ্ঠান।

প্রবা/রাই/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা