× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবেদন জমা দিতে আরও সময় পেল কমিটি, সানজিদার বদলির তথ্য ভিত্তিহীন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২১ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫২ পিএম

এডিসি সানজিদা। ছবি : সংগৃহীত

এডিসি সানজিদা। ছবি : সংগৃহীত

থানায় নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বেধড়ক মারধরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গঠিত তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে আরও ৫ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ডিএমপি কমিশনার এই সময় বাড়ানোর অনুমতি দিয়েছেন। প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার ফারুক হোসেন।

তিনি বলেন, আজকে সময় বাড়ানোর আবেদন অনুমোদন দেওয়া হয়েছে। তদন্ত শেষ করে রিপোর্ট দিতে অতিরিক্ত ৫ দিন সময় দেওয়া হয়েছে।

এডিসি সানজিদা আফরিনকে রংপুর বদলি করার খবরের সত্যতা নেই বলেও জানিয়েছেন ফারুক হোসেন। তিনি বলেন, ‘আজ পর্যন্ত এমন কোনো অর্ডার হয়নি। এডিসির বদলি বিষয়ে কোনো আদেশের কপি পাইনি।’

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিএমপি কমিশনারের গঠিত তদন্ত কমিটির তিন সদস্য হলেন- ডিএমপির উপকমিশনার (অপারেশনস) আবু ইউসুফ, রমনা বিভাগের এডিসি শাহেন শাহ্ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের এডিসি রফিকুল ইসলাম।

ডিএমপি গঠিত তদন্ত কমিটির প্রধান আবু ইউসুফ বলেছেন, ‘আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজও নিয়েছি। নির্যাতনের শিকার ছাত্রলীগ নেতা ও অভিযুক্ত পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব আজিজুল হক ও তার স্ত্রী ডিএমপির আরেক এডিসিকেও জিজ্ঞাসাবাদ করব। তাদের ঘিরেই ঘটনার সূত্রপাত। আমাদের আরও কিছু সময় প্রয়োজন হতে পারে।’

রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকের সঙ্গে বরখাস্ত এডিসি হারুন অর রশীদের ব্যক্তিগত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে গত শনিবার ছাত্রলীগের তিন নেতাকে মারধর করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা