× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২২ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০০ পিএম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি : ফোকাস বাংলা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি : ফোকাস বাংলা

৩০০ কোটি মানুষের বাজার আকৃষ্ট করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান প্রায় ৩০০ কোটি মানুষের বাজারের কেন্দ্রস্থলে। এ ছাড়া আমাদের ১৭ কোটি মানুষ রয়েছে। যার বৃহৎ অংশ যুবসমাজ।’

‘২০৩০ সালের মধ্যে বাংলাদেশের বিত্তশালী জনসংখ্যা দাঁড়াবে সাড়ে ৩ কোটিতে। তাই জার্মানি ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে,’ যোগ করেন তিনি।

সরকারপ্রধান বলেন, ‘আমরা এই ফোরামের মাধ্যমে বাংলাদেশ ও অন্যান্য কমনওয়েলথ দেশগুলোর উন্নয়নে অবদান রাখতে ইচ্ছুক। দেশ ও বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদি, অর্থবহ সম্পর্ক গড়ে তোলার অপেক্ষায় রয়েছি।’

বাংলাদেশের লক্ষ্য অর্জনে উন্নয়ন অংশীদারদের প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে আমাদের আরও উচ্চমানের ও টেকসই বিনিয়োগ প্রয়োজন।’

শেখ হাসিনা আরও বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রায় সব খাত উন্মুক্ত রয়েছে। তবে এর মধ্যে কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, চামড়া ও চামড়াজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ, চিকিৎসা সরঞ্জাম, অটোমোবাইল ও জাহাজ নির্মাণ এবং আইসিটি খাতে আরও বিনিয়োগ উৎসাহিত করা হচ্ছে।’

এসব খাতে আশাব্যঞ্জক বিনিয়োগ সুবিধা রয়েছে, যার মধ্যে লভ্যাংশ বা সুবিধা নিজ দেশে ফিরিয়ে নেওয়ার সহজ প্রক্রিয়াও রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা