× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করলে তার পরীক্ষা দিতে হবে : সুলতানা কামাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ২০:০০ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৪ পিএম

শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘আয়শা খানম স্মারকগ্রন্থ-মুক্তিপথের অনিঃশেষ অভিযাত্রী‘-এর প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা। প্রবা ফটো

শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘আয়শা খানম স্মারকগ্রন্থ-মুক্তিপথের অনিঃশেষ অভিযাত্রী‘-এর প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা। প্রবা ফটো

যে দল নিজেদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করবে, তাদের পরীক্ষা দিতে হবে বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল।

তিনি বলেন, ’কোনো সহিংস শক্তির কাছে মাথা নত করা যাবে না। মুক্তিযুদ্ধ কোনো ভূখণ্ড দখলের যুদ্ধ ছিল না। নারী-পুরুষ সবাই একসঙ্গে মাথা উঁচু করে সম্মান নিয়ে চলতে পারার জন্য এ যুদ্ধ।’

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) আয়শা খানম স্মারকগ্রন্থ সম্পাদনা পরিষদ-নাগরিক কমিটির আয়োজনে শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘আয়শা খানম স্মারকগ্রন্থ-মুক্তিপথের অনিঃশেষ অভিযাত্রী’-এর প্রকাশনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি লেখক, গবেষক ও প্রকাশক মফিদুল হক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আয়শা খানমের পরিবারের সদস্য সৈয়দা মুনিরা আক্তার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক।

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক বলেন, ’পরিবর্তিত সামাজিক, রাজনৈতিক পরিস্থিতিতে সমাজের পশ্চাৎপদ নারীদের কল্যাণের লক্ষ্যে নারী আন্দোলনকে সংগঠিত করতে, নারীর জাগরণ তৈরির জন্য তার জীবনদর্শন ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে এই স্মারকগ্রন্থে।’

শাহরিয়ার কবীর বলেন, ’এখনকার জটিল পরিস্থিতি অনুযায়ী মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে, ধর্মের নামে রাজনীতিকে প্রশয় দেওয়া, সংস্কৃতিতে ধর্মান্ধতাকে প্রতিরোধের আন্দোলনে আয়শা খানমকে সহযোদ্ধা, অভিভাবক হিসেবে পাই। মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিস্তার রোধের আন্দোলনে তিনি কায়িকভাবে না থাকলেও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।’

অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা বিভাগের সহযোগী অধ্যাপক ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্যের আয়শা খানমকে নিয়ে আঁকা প্রতিকৃতি তার কন্যা উর্মি খানের হাতে তুলে দেন সভার সভাপতি সুলতানা কামাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা