× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণিতবিদ ড. আব্দুল কুদ্দুসের ১৭তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৪ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:১১ পিএম

অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস। প্রবা ফটো

অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস। প্রবা ফটো

বিশ্বখ্যাত গণিতবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুসের ১৭তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)। ২০০৬ সালের এই দিনে তিনি মারা যান। ১৯৪৮ সালের ২৫ নভেম্বর তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন।

ড. মো. আব্দুল কুদ্দুসের শিক্ষাজীবন শুরু হয় চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে দুই বছর পড়াশোনা করে ভর্তি হন বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে। স্কুলে বরাবরই প্রথম স্থান অধিকার করতেন তিনি। এই স্কুল থেকে ১৯৬৪ সালে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগে মেট্রিক পাস করেন। ১৯৬৬ সালে সিলেট এমসি কলেজে ভর্তি হন এবং প্রথম বিভাগে আইএসসি পাস করেন। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনার্সসহ প্রথম শ্রেণিতে এমএসসি পাস করেন। 

সেই সময় চাকরিতে যোগদান না করে তিনি ১৯৭২ সালে পিএইচডি গবেষণা শুরু করেন এবং ১৯৮১ সনে প্রফেসর ড. মো. রমজান আলী সরদারের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডির বিষয় ছিল বিশুদ্ধ গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ থিওরি অব জেনারেলাইজড ফাংশন। 

অনার্স প্রথম বর্ষে থাকাকালীনই তার সঙ্গে পরিচয় ঘটে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ূব খানের বৈজ্ঞানিক উপদেষ্টা, প্রথম মুসলমান নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. মো. আব্দুস সালামের সঙ্গে। সালাম সাহেব কিশোর আব্দুল কুদ্দুসের জ্ঞানের প্রখরতা দেখে যারপরনাই মুগ্ধ হন এবং বিশ বছরের জুনিয়রের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন। ড. আব্দুস সালাম তার প্রতিষ্ঠিত ইতালির ট্রিয়েস্টিতে অবস্থিত ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স—এ  উচ্চতর গবেষণার জন্য আব্দুল কুদ্দুসকে আহ্বান করেন। 

ড. আব্দুল কুদ্দুসের প্রায় অর্ধশত প্রবন্ধ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং সেসব বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। দীর্ঘ ১৬ বছর পর তিনি ১৯৮৬ সালের ১৪ জানুয়ারি প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি ১৯৮৮ সালের ১ অক্টোবর সহকারী অধ্যাপক, ১৯৯৩ সালের ২১ জুলাই সহযোগী অধ্যাপক, ২০০১ সালের ২৭ মার্চ অধ্যাপক পদে উন্নীত হন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা