প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১১ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৬ পিএম
প্রবা ফটো
সফর শেষে ঢাকা ছেড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৮ মিনেটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে প্যারিসের উদ্দেশে রওনা হন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে বিদায় জানান।
ঢাকা ত্যাগের আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মাখোঁ। বৈঠকে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের মধ্যে দুটি চুক্তি স্বাক্ষর হয়।
এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মাখোঁ।
আগের দিন রাতে জি-২০ শীর্ষ সম্মেলন শেষে নয়াদিল্লি থেকে ঢাকায় পৌঁছান তিনি। রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। প্রায় ১৯ ঘণ্টার সফর শেষে আজ বিকালে ঢাকা ছাড়লেন ফরাসি প্রেসিডেন্ট।