× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্টের শ্রদ্ধা নিবেদন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১০:১৭ এএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩৮ এএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ

রাজধানীর ধানমন্ডি-৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ফ্রান্সের  প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা সফরের দ্বিতীয় দিনে তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের প্রথম কর্মসূচি শুরু করেন।

এ সময় জাতির পিতার ছোট কন্যা শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন ফরাসি প্রেসিডেন্ট। জাদুঘরের সংরক্ষিত পরিদর্শন বইওয়ে স্বাক্ষর করেন মাখোঁ। এখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন ফরাসি প্রেসিডেন্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা