× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরাসি প্রেসিডেন্টের নৈশভোজে ১৬ পদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ০১:২৯ এএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৩ এএম

ফরাসি প্রেসিডেন্টের নৈশভোজে ১৬ পদ

বিশ্বের উন্নত দেশগুলোর জোট জি-২০ সম্মেলন শেষ করে নয়াদিল্লি থেকে ঢাকায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। রবিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে তাকে বহকারী বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে মাখোঁ তার সম্মানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে অংশ নেন।

এ নৈশভোজে পরিবেশিত খাবারের একটি তালিকা এসেছে প্রতিদিনের বাংলাদেশের হাতে। সব মিলে পরিবেশন করা হয়েছে ১৬ পদ। এর মধ্যে ছিল দক্ষিণ ভারতীয় একটি খাবার।

তালিকায় দেখা যায়, পানীয় হিসেবে আমড়ার জুসের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া নির্দিষ্ট ফলের তাজা জুস, পানি ও সফট ড্রিংকস নেওয়ার সুযোগ রাখা হয়েছে। চা ও কফি পানের ব্যবস্থাও ছিল।

মূল খাবারের তালিকায় রাখা হয়েছে মাটন বিরিয়ানি, গরুর শিক কাবাব, মুরগির কোর্মা, রোস্টেড লবস্টার, টক বেগুনের তরকারি ও লুচি। তবে ক্ষুধা বাড়াতে ফরাসি প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে স্মোকড ইলিশ, পিঁয়াজু ও সমুচা। রুটি আর মাখনের সহযোগে দেওয়া হয় দক্ষিণ ভারতীয় মাল্লিগাতওয়ানি কারি স্যুপ।

ডেজার্ট হিসেবে তার জন্য ছিল পাটিসাপটা পিঠা, মিষ্টি দই, রসগোল্লা ও নানা রকম ফল।

এমানুয়েল মাখোঁ বাংলাদেশে ১৯ ঘণ্টা অবস্থান করবেন। ৩৩ বছর পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম বাংলাদেশ সফর। এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশে এসেছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা