× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্কিন দূতাবাসে পরিবারসহ ডিএজি এমরান, অফারের তথ্য নেই দূতাবাসের কাছে

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:০১ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪২ পিএম

স্ত্রী–সন্তানদের নিয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছেন এমরান আহম্মদ ভূঁইয়া। সংগৃহীত ছবি

স্ত্রী–সন্তানদের নিয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছেন এমরান আহম্মদ ভূঁইয়া। সংগৃহীত ছবি

সপরিবারে আশ্রয়ের উদ্দেশ্যে মার্কিন দূতাবাস প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন বরখাস্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়া।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে একটি খুদেবার্তার মাধ্যমে সংবাদমাধ্যমকে তিনি বিষয়টি জানিয়েছেন।

তার পাঠানো পারিবারিক একটি ছবিতে দেখা গেছে, তিন সন্তানসহ দূতাবাসের পুলিশ বক্সে অবস্থান করছেন এমরাম আহম্মদ ভূঁইয়া।

খুদেবার্তায় এমরান আহম্মদ ভূঁইয়া বলেন, ‘আমি মার্কিন দূতাবাসে আজকে পুরো পরিবারসহ আশ্রয়ের জন্য বসে আছি। বাইরে পুলিশ। আজকে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমার ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গত চার-পাঁচ দিন ধরে অনবরত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এই সরকার ভালোবাসার প্রতিদান দেয় জেল দিয়ে। আমার আমেরিকার কোনো ভিসা নেই। স্রেফ ৩টা ব্যাগে এক কাপড়ে আমার তিন মেয়েসহ কোনো রকমে বাসা থেকে বের হয়ে এখানে বসে আছি। দোয়া করবেন আমাদের জন্য।’

সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে গাড়ীতে এমরান আহম্মদ ভূঁইয়াসহ তার পরিবারের ৫ সদস্যকে দূতাবাসের ভিতরে নিয়ে যাওয়া হয়। প্রবা ফটো

তবে তাদের গ্রহণ করার সুযোগ নেই বলে প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছে মার্কিন দূতাবাস। দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বলেছেন, ‘এ সময়ে আমাদের কাছ অফার করার মতো কোনো তথ্য নেই।’

খোঁজ নিয়ে জানা যায়, এমরান আহম্মদ ভূঁইয়া বিকালে দূতাবাস প্রাঙ্গণে আশ্রয় নেন।  দূতাবাসের মূল ফটকের পাশে একটি কক্ষে তাদের বসিয়ে রাখেন  নিরাপত্তাকর্মীরা।

এরপর সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে একটি গাড়ীতে করে তাকেসহ তার পরিবারের ৫ জন সদস্যকে দূতাবাসের ভিতরে নিয়ে যাওয়া হয়। তাদের সাথে তিনটি ব্যাগ ছিল। ৭টা ৫৫ মিনিটে দূতাবাসের দক্ষিণ পাশের গেট দিয়ে পুলিশি পাহাড়ায় তাকে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার  বিকালে দূতাবাস প্রাঙ্গণে আশ্রয় নেয় এমরান আহম্মদ ভূঁইয়া ও তার পরিবারের সদস্যরা।  প্রবা ফটো 

গত ৪ সেপ্টেম্বর ডিএজি এমরান সাংবাদিকদের বলেন, ‘শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই করব না।’

পরদিন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘চিঠিতে সই না করার বক্তব্য দিয়ে এমরান শৃঙ্খলা ভঙ্গ করেছেন।’

আজ দুপুরে আইনমন্ত্রী বলেন, সরকারি চাকরির নীতিমালা ভঙ্গ করে গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে ‘মিথ্যাচার করায়’ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা