× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৩ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৫ পিএম

দুই দিনের সফরে  ঢাকা এসেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। প্রবা ফটো

দুই দিনের সফরে ঢাকা এসেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। প্রবা ফটো

ঢাকায় পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জার্কাতা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

সন্ধ্যায় আব্দুল মোমেনের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সের্গেই ল্যাভরভ দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

আগামীকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন। এরপর গণভবণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এদিন বিকালেই জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশ ঢাকা ছাড়বেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

ল্যাভরভের ঢাকা সফরের বৈঠকগুলোতে বাংলাদেশের আগামী নির্বাচন ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের বিষয়েও আলোচনা হতে পারে। এ ছাড়া ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ল্যাভরভ সম্ভবত তৃতীয় কোনো মুদ্রায় বাংলাদেশের সঙ্গে রুশ প্রকল্প সংশ্লিষ্ট লেনদেনের বিষয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কেননা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অনেক অংশীদার দেশ রাশিয়ার সঙ্গে ডলারে লেনদেন করতে পারছে না। সম্প্রতি ভারতীয় তেল আমদানিকারকা মস্কোকে চীনের ইউয়ানে মূল্য পরিশোধ করেছে। তাই ঢাকায় ল্যাভরভের আলোচনাটি আন্তর্জাতিক পর্যায়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কারণ এখানে আর্থিক ও ভূ-রাজনৈতিক বিষয়গুলো প্রাধান্য পেতে পারে।

রুশ দূতাবাস জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতামত বিনিময় হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা