× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩১ অল বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি হাদী, সম্পাদক আকতারুন্নেসা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ০৮:১৯ এএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৭ এএম

সভাপতি আবদুল্লাহ আল হাদী ও সাধারণ আকতারুন্নেসা। সংগৃহীত ছবি

সভাপতি আবদুল্লাহ আল হাদী ও সাধারণ আকতারুন্নেসা। সংগৃহীত ছবি

৩১তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের ২০১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারের আবদুল্লাহ আল হাদী এবং সাধারণ সম্পাদক প্রশাসন ক্যাডারের আকতারুন্নেসা।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) মো. আবুল বাসার (শিক্ষা ক্যাডার)।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে পূর্বনির্ধারিত বৈঠক থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

ত্রিবার্ষিক কাউন্সিলে নির্বাচিতরা ৮ সেপ্টেম্বর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করবেন।

আল হাদী চতুর্থবারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, আর প্রথম নারী হিসেবে সম্পাদক নির্বাচিত হয়েছেন আকতারুন্নেসা।

২০১ সদস্যের কমিটিতে পূর্ববর্তী পদে বহাল আছেন কোষাধ্যক্ষ একে হিরো, দপ্তর সম্পাদক আহসান হাবীব জিতু। এ ছাড়া উপদেষ্টা পরিষদেরও কোনো পরিবর্তন হয়নি।

কমিটিতে উপদেষ্টা পরিষদে রয়েছেন কাজী সাইফুদ্দিন অভি (খাদ্য), এফএম ফয়সাল সুমন  (পুলিশ), আনিস উদ্দিন বাহাদুর মিঠু (পুলিশ), সাইফুল ইসলাম মিলন (পুলিশ), আহসান খান রবিন (পুলিশ), সামসুজ্জামান বাবু (পুলিশ), ইফতেখার আলম ভুঁইয়া (কাস্টমস)।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদা আক্তার (প্রশাসন), মুশফিকুর রহমান (শিক্ষা), সৈয়দ ফয়েজুল ইসলাম উজ্জ্বল (প্রশাসন), মো. মহিউদ্দিন (কাস্টমস), সাইফুল ইসলাম (স্বাস্থ্য), মিজানুর রহমান (ট্যাক্স), কাজী শাহ্ নেওয়াজ (পুলিশ), মুহিত চৌধুরী (পুলিশ), হাবীব শাহীন (কাস্টমস), মো. মহিউদ্দীন (স্বাস্থ্য), মাহমুদা খানম (পররাষ্ট্র), ড. শায়লা আক্তার (তথ্য)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে হারুনুর রশিদ (পুলিশ), মো. সাইফুজ্জামান চুন্নু (গণপূর্ত), আমিনুল ইসলাম ইমন (কাস্টমস), রহমান শুভ্র (স্বাস্থ্য), রাকিবুল হাফিজ (ট্যাক্স), মাহফুজুল ইসলাম (তথ্য), মোবারক হোসেন (পরিসংখ্যান), শাহ্‌ আলম কিরণ শিশির (রেলওয়ে), কবির হোসেন (প্রশাসন), সুব্রত কুমার দাস শুভ (কৃষি), অনিন্দ্য মাহাবুব (রোডস অ্যান্ড হাইওয়ে), আরিফুল ইসলাম (পররাষ্ট্র), মারিয়ম মাকসুরাত (কাস্টমস), শাকিল আহমেদ চৌধুরী (পোস্টাল), আবদুল্লাহ আল মামুন রনি (গণপূর্ত), এমজে কবির জুয়েল (কৃষি), আরিফুল ইসলাম রাসেল (প্রশাসন)।

সাংগাঠনিক সম্পাদক পদে ইফতেখায়রুল ইসলাম (পুলিশ), কাউসাইন মোসাব্বের (লাইভস্টক), নাজমুল ইসলাম রাজু (প্রশাসন), হারুন অর রশীদ (গণপূর্ত), মুহিত কবির সেরনিয়াবাত (পুলিশ), মো. তরিকুল ইসলাম (পোস্টাল), জাহাঙ্গীর আলম (প্রশাসন), মোশারেফ হোসেন মিলু (প্রশাসন), মাসুমা জান্নাত সুমী (কৃষি), সবুজ হাওলাদার (ফ্যামিলি প্ল্যানিং), শাহাবুদ্দিন কবির জুয়েল (পুলিশ), মো. নুরুন্নবি সোহাগ (প্রশাসন), জাকারিয়া হিমেল রুপম (স্বাস্থ্য), নাসির উদ্দিন (পররাষ্ট্র), মো. আবুল বাসার (শিক্ষা), মোস্তফা কামাল (পুলিশ), হোসেন আহম্মেদ শুভ (অডিট) প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা