× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদে যে কারণে দুই কুল হারানোর কথা বললেন চুন্নু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ০০:৩৬ এএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:০২ এএম

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। প্রবা ফটো

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। প্রবা ফটো

ক্ষমতাসীন দলের সঙ্গে জোট করে জাতীয় পার্টি ডুবতে বসেছে বলে মনে করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, জাপাকে এখন সবাই গৃহপালিত হিসেবে অভিহিত করে। তার দলকে আওয়ামী লীগও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না। একুল-ওকুল দুই কুলই হারিয়েছে জাতীয় পার্টি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর বিলের বিষয়ে বক্তব্যদানকালে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল পৌনে ৫টায় অধিবেশন শুরু হয়।

চুন্নু বলেন, ‘এ সংসদের প্রথম অধিবেশন যখন শুরু হয় তখন আপনি (স্পিকার) ৭১ বিধিতে আলোচনার সুযোগ দিয়েছিলেন। একটা রাস্তার জন্য ৭-৮ কোটি টাকা লাগে। পাঁচটা বছর আপনি (স্থানীয় সরকার মন্ত্রী) আশ্বাস দিলেন, আমিও চাইলাম কিন্তু হলো না। আরেকবার এমপি হই কি না, কারণ আওয়ামী লীগের সঙ্গে জোট করে আমাদের বলে আমরা নাকি গৃহপালিত। এখন আওয়ামী লীগের লোকও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না। একুল-ওকুল দুই কুলই হারিয়েছি। কাজগুলো যদি না করে দেন তাহলে যাব কোথায়।’

জাপা মহাসচিব বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের অধীনে ঢাকা উত্তরের মেয়র সাহেব ডেঙ্গু নিধনের জন্য ওষুধের টেন্ডারের ব্যবস্থা করেছিলেন। সিঙ্গাপুরের একটি নামকরা কোম্পানি টেন্ডার দিয়েছিল এবং তাদের প্রতিনিধিও এসেছিল। যথারীতি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। যখন পত্রিকায় এলো তখন সিঙ্গাপুরের কোম্পানি বলে, এই টেন্ডারে আমরা অংশগ্রহণ করিনি। এবং যে প্রতিনিধি এলো, তার ব্যাপারে বলা হলো ওই রকম কোনো প্রতিনিধি কোম্পানি পাঠায়নি। কত বড় জালিয়াতি। আমাদের মেয়র সাহেব কী করলেন, মন্ত্রী মহোদয় বিষয়টি ভালোভাবে দেখেন।’

সরকারি সংস্থার হেফাজত থেকে স্বর্ণ খোয়া যাওয়ার তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, ‘বাংলাদেশের অবস্থাটা কী হয়েছে। ৫০ কেজি স্বর্ণ সরকারের অধীনে থাকে এয়ারপোর্টে। সেই স্বর্ণ নিয়ে যায়, কোনো খবর নাই। প্রধানমন্ত্রী, আপনি একা কী করবেন?’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা