প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৯ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:২১ পিএম
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোকাস বাংলা
ছোট
অপরাধ প্রমাণিত হলে রিক্রুটিং এজেন্সিকে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানার
বিধান রেখে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী
আইন (সংশোধন)- ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন
দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার
(৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া
হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক
শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য নিশ্চিত
করেন।
তিনি
বলেন, ‘এটি গত ৭ আগস্ট নীতিগত অনুমোদন
দেওয়া হয়েছিল। সেটির আজকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রথমবারের মতো আইনের
মধ্যে রিক্রুটিং এজেন্ট হিসেবে যারা কাজ করেন, তারা সাব- এজেন্ট রাখতে পারবেন। সাব-
এজেন্ট কিভাবে নিয়োগ করা হবে, কারা-কারা থাকবেন, সেটি বিধির মাধ্যমে নিয়ন্ত্রিত হবে।
সেই বিধি সংশ্লিষ্ট মন্ত্রণালয় তৈরি করবে।’
তিনি
বলেন, ‘মূল উদ্দেশ্য হচ্ছে আনঅফিসিয়ালি
অনেক সাব- এজেন্ট অথবা প্রতিনিধি আছে। তাদেরকে কখনোই আইনের আওতায় আনা যাচ্ছে না। তারা
সব সময় ধরাছোঁয়ার বাইরেই চলে যাচ্ছে। এ জন্য মূলত এই স্টেপটি নেওয়া হয়েছে।’
মন্ত্রিপরিষদ
সচিব বলেন, ‘রিক্রুটিং এজেন্সির আগে কোনো
অন্যায় পাওয়া যেত তাহলে লাইসেন্স স্থগিত বা বাতিল করতে হতো। মাঝখানে যদি ছোটখাটো অপরাধ
হতো, কোনো শাস্তি দেওয়ার সুযোগ ছিল না। সেজন্য এখন ৫০ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত
জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকার রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ পায়, সে অভিযোগ তদন্ত করে খুব গুরুতর অপরাধ না হলেও যেন শাস্তি দিতে পারে। আগে এটি করা যেত না।’