× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্ন করার সুযোগ রেখে নীতিমালা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৪ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৫ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক। ছবি: সংগৃহীত

প্রত্যেক বছর ইন্টার্ন করার সুযোগ দেবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। মেয়াদ হবে তিন থেকে ছয় মাস। এর জন্য নির্দিষ্ট হারে দেওয়া হবে ভাতা।

এ সুযোগ রেখে ‘সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ (ব্যবহারিক প্রশিক্ষণ) নীতিমালা, ২০২৩’-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সরকারি প্রতিষ্ঠানে ‘ইন্টার্নশিপ (ব্যবহারিক প্রশিক্ষণ) নীতিমালা, ২০২৩’-এর খসড়ার অনুমোদন। এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছিল। এখন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মন্ত্রণালয়, বিভাগ, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তারা প্রত্যেক বছর ইন্টার্ন করার সুযোগ দেবে। সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট ঠিক করবে। সেখানে তাদের একটা ভাতাও দেওয়া হবে।’

তিনি বলেন, ‘তারা কী কাজ করবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপার তাদের সঙ্গে বসবে। তিন থেকে ছয় মাস মেয়াদে তারা কাজ করবেন এবং এটি প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, এই নীতিমালাটা শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান নয়, সব বেসরকারি এবং শিল্পপ্রতিষ্ঠানে যেন এই সুযোগটা থাকে সেজন্যও নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী নীতিমালাটি পুনর্গঠন করা হবে। সে সুযোগটা এখানে রেখে অনুমোদন করা হয়েছে।’

এজন্য কী যোগ্যতা লাগবে-জানতে চাইলে তিনি বলেন, ‘একেকটা প্রতিষ্ঠানের চাহিদা একেক রকম, সে অনুযায়ী। সেটি ওই প্রতিষ্ঠান ঠিক করবে, আমার কোন ব্যাকগ্রাউন্ডের ছেলে দরকার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা