× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসিয়ান সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার পথে রাষ্ট্রপতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৪৫ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩২ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ছবি : বাসস

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ছবি : বাসস

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ এবং ১৮তম ‘পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে জাকার্তা যাচ্ছেন তিনি। 

সোমবার (৪ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪) রাষ্ট্রপতি ও তার স্ত্রী অধ্যাপক ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাকে বিদায় জানান।

বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে ১ ঘণ্টা ৫০ মিনিট যাত্রা বিরতির পর (স্থানীয় সময়) ১৭:৩০টায় জাকার্তার সূকর্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

এর আগে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রার পর বিমানটি তিন ঘণ্টা ১৫ মিনিট পর সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

পরে, চাঙ্গি বিমানবন্দরে এক ঘণ্টা ৫০ মিনিট যাত্রাবিরতির পর বাংলাদেশ বিমান এয়ারলাইনস লিমিটেডের বিমান (বিজি ১৯১০) ভিভিআইপি ফ্লাইট হিসেবে ঘোষিত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশে যাত্রা করবে এবং সেখানে (স্থানীয় সময়)১৭:৩০ টায় পৌঁছাবে।

বঙ্গভবনের মুখপাত্র বলেছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং ২০২৩ সালের জন্য আসিয়ানের সভাপতি জোকো উইদোদোর আমন্ত্রণে রাষ্ট্রপতি জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

‘আসিয়ান প্রেক্ষিত: প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু’ এই প্রতিপাদ্য ও একগুচ্ছ এজেন্ডা নিয়ে তিন দিনব্যাপী আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।  

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আসিয়ান শীর্ষ সম্মেলনের পাশাপাশি তিনি ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন’-এও যোগ দেবেন।

রাষ্ট্রপতি সেখানে ‘গেস্ট অব চেয়ার’ হিসেবে ‘আইওআরএর দৃষ্টিকোণ থেকে প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুর সমর্থনে আঞ্চলিক স্থাপত্যকে শক্তিশালী করার বিষয়ে সমাপনী ভাষণ দেবেন।’

এ ছাড়াও তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং পূর্ব-তিমুর রাষ্ট্রীয় নেতাদের সাথে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

রাষ্ট্রপতি ৬ সেপ্টেম্বর হুতান কোটা গেলোরা বুং কার্নোতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজে যোগ দেবেন।

ইন্দোনেশিয়া সফর শেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও  তার স্ত্রী অধ্যাপক ড. রেবেকা সুলতানা স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর যাবেন। রাষ্ট্রপতি আগামী ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা