× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৭ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪১ পিএম

ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল শুরু

রেলের অস্থায়ী শ্রমিকদের ধর্মঘটে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল শুরু হয়েছে। রবিবার (৩ আগস্ট) দুপুরের দিকে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিলে ফের রেল চলাচল শুরু হয়।

চাকরি স্থায়ীকরণের দাবিতে আজ সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় অস্থায়ী শ্রমিকরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেললাইন অবরোধ করলে মালিবাগ এলাকায় দুটি ট্রেন আটকা পড়ে। কমলাপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস এবং ঢাকামুখী টাঙ্গাইল এক্সপ্রেস ট্রেন আটকা পড়লে ভোগান্তির শিকার হন শত শত যাত্রী।

প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর দুপুর আড়াইটার দিকে রংপুর এক্সপ্রেস প্ল্যাটফর্ম ছেড়ে যায়।

মতিঝিলের ডিসি হায়তুল ইসলাম খান বলেন, ‘শ্রমিকরা অবরোধ করেছিল। তাদের উঠিয়ে দেওয়া হয়েছে। আমরা তাদের বলব, তাদের যদি দাবি থাকে তবে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে। রেলপথ অবরোধ করে ভোগান্তির শিকার করবেন না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনকে আমরা আটক করেছি। রেল যোগাযোগ যাতে কেউ বিঘ্নিত না করে সে জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নেব। রেল পুলিশকে সহায়তা করতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ এখানে এসেছে।’ 

আন্দোলনকারীদের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা রেলওয়ে অঞ্চলের ব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, আন্দোলনকারীদের চাকরির যে মেয়াদ ছিল রেলওয়ে প্রশাসন তা ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে, বাজেট দেওয়া হয়েছে। সে অনুপাতে তারা চাকরিটা করছে। তাদের আমরা বলেছি, আরও কোনো দাবি থাকলে আমাদের সঙ্গে আসো, দেখা কর। সকাল থেকেই তাদের এ কথা বলা হচ্ছে। এরপর আপনারা দেখেছেন রেলওয়ে পুলিশ তাদের সময় বেধে দিয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদেরকে বলা হয়েছে সরকারি নীতিমালা অনুযায়ী তাদেরকে নিয়োগ দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা