× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা হুমকি সম্পর্কে জানতে চাইলেন রাষ্ট্রদূত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৮:৫৯ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১৯:৪৩ পিএম

বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। প্রবা ফটো

বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। প্রবা ফটো

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় তিনি মার্কিন নাগরিকদের নিরাপত্তা, জঙ্গি গ্রেপ্তারসহ নানা বিষয়ে জানতে চেয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কমিশনারের কার্যালয়ে ওই বৈঠক হয়।

পিটার হাস ও খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকের বিষযে জানতে চাইলে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন বলেন, পিটার হাস কিছুদিন আগে মৌলভীবাজারে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স নাশ্যনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) পরিচালিত জঙ্গিবিরোধী অভিযান, জঙ্গি গ্রেপ্তার ও জঙ্গিবাদের উত্থান সম্পর্কে জানতে চান। এ ছাড়া তিনি রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করেন। ভবিষ্যতে দুদেশের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে সেখানে উপস্থিত কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, রাষ্ট্রদূত হাস ডিএমপি কমিশনারের কাছে জানতে চান, বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের নিরাপত্তায় কোনো ঘাটতি বা হুমকি আছে কি না। এ সময় ডিএমপি কমিশনার তাকে অবহিত করেন, মার্কিন নাগরকিদের কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। পিটার হাস বাংলাদেশ পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। ওই কর্মকর্তা আরও জানান, বিগত সময়ে ডিএমপিতে গ্রেপ্তার হওয়া ব্যক্তি সম্পর্কেও জানতে চান পিটার হাস।

বৈঠকে পিটার হাসের সঙ্গে মার্কিন দূতাবাসের তিন কর্মকর্তা ছিলেন। ডিএমপি কর্মকর্তাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ, ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের উপকমিশনার রবিউল ইসলাম ও ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী অতিরিক্ত উপকমিশনার সৈয়দ মামুন মোস্তফা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা