প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ২১:৫৩ পিএম
ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। ছবি : সংগৃহীত
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারকে এক বিভাগে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে।