× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ বছর পর বুধবার চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস, চলবে পঞ্চগড় পর্যন্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ০৯:৫৩ এএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৬ পিএম

রামসাগর এক্সপ্রেস। সংগৃহীত ফটো

রামসাগর এক্সপ্রেস। সংগৃহীত ফটো

ইঞ্জিন-বগি ও লোকবলের সংকট দেখিয়ে ২০১৩ সালে রামসাগর এক্সপ্রেস নামের ট্রেনটি বন্ধ করে দেয় রেলওয়ের কর্তৃপক্ষ। গাইবান্ধার যাত্রীরা যেন সহজে রংপুর ও দিনাজপুরে যাতায়াত করতে পারেন সেজন্য ২০১০ সালে এ ট্রেন চালু করা হয়েছিল। গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে দিনাজপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলকারী ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন এ রুটের যাত্রীরা। 

তাদের দাবির মুখে দীর্ঘ ১১ বছর পর ফের চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস। আগামীকাল বুধবার (৩০ আগস্ট) থেকে ফের যাত্রী নিয়ে ছুটবে ট্রেনটি। তবে এবার আর দিনাজপুর পর্যন্ত নয়, নতুন করে চালু হওয়া রামসাগর এক্সপ্রেস এখন চলবে পঞ্চগড় পর্যন্ত। পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত বাড়ানো হয়েছে এ ট্রেনের রুট। 

সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান জানান, মঙ্গলবার (২৯ আগস্ট) বোনারপাড়া রেলস্টেশন থেকে নতুনভাবে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার (৩০ আগস্ট) থেকে এটি যাত্রী নিয়ে চলাচল করবে। ট্রেনের পাশাপাশি আজ গাইবান্ধার নলডাঙা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজও উদ্বোধন করবেন রেলমন্ত্রী। 

এর আগে রামসাগর ট্রেনের রুট বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত করে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী পরিচালনার জন্য অনুমোদন দেয় রেলপথ মন্ত্রণালয়। 

নতুন সময়সূচি অনুযায়ী, ভোর সাড়ে ৫টায় বোনারপাড়া থেকে যাত্রা করে দুপুর ২টা ৫০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছবে রামসাগর এক্সপ্রেস। ফিরতি যাত্রায় বিকাল ৫টা ২০ মিনিটে সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে রওনা হয়ে রাত ১টায় বোনারপাড়া পৌঁছবে ট্রেনটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা