কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১৫:৫০ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১৬:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশি পর্যটকদের জন্য ইলেক্ট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন (ইটিএ) সিস্টেম চালু করেছে নেপাল। রবিবার (২৭ আগস্ট) ঢাকার নেপাল দূতাবাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়।
এতে বলা হয়, হাতে লেখা ভিসা বা স্টিকারের পরিবর্তে আবেদনকারীদের ইটিএ দেওয়া শুরু হয়েছে। তবে ভিসা আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো অপরিবর্তিত থাকবে। যেমন শারীরিক পাসপোর্ট এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পদ্ধতি আগের নিয়মেই হবে বলে জানিয়েছে দূতাবাস।