× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়া গেলেন সেনাবাহিনী প্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১৩:০৭ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১৩:২৭ পিএম

সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর

সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি অস্ট্রেলিয়ার পার্থ শহরে ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয়  চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৩ এবং দি ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন। 

সোমবার (২৮ আগস্ট) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন বলে এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

আইএসপিআর জানায়, এই সিম্পোজিয়ামের লক্ষ্য হচ্ছে মূলত বন্ধুভাবাপন্ন দেশসমূহের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা। এ ছাড়া পেশাদারি সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। সেনাবাহিনী প্রধান সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানগণ ও অন্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। 

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ত্যাগ করবেন এবং ৩ সেপ্টেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা