× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা আজ তৃতীয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১০:১০ এএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১০:৫৫ এএম

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা আজ তৃতীয়

এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৫৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ঢাকার অবস্থান ছিল তৃতীয়; যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’। তালিকায় সবার শীর্ষে ও ২-এ ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও ইন্দোনেশিয়ার জাকার্তা। সকালে এ শহর দুটির বায়ুমান ছিল যথাক্রমে ১৭৬ ও ১৬৯।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান একিউআই প্রতিদিনের বাতাসের মান নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

একিউআইয়ের তালিকায় অনুযায়ী, একই সময়ে নির্মল বায়ুর শহরের তালিকায় ৪ স্কোর নিয়ে শীর্ষে ছিল অস্ট্রেলিয়ার কেনবেরা। ৮ স্কোর নিয়ে ২-এ মেক্সিকোর মেক্সিকো সিটি, স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা, যুক্তরাজ্যের বার্মিংহাম ও সুইজারল্যান্ডের বের্ন। এ ছাড়া তালিকায় ৩-এ ছিল কাজাখস্তানের বিশকেক। এ শহরের বায়ুমান ছিল ১০।

একিউআইয়ের বায়ুমান সূচকে ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়। এটি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা