× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন সিইসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১৬:০২ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১৭:৪৪ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সংগৃহীত ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সংগৃহীত ফটো

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের এক বৈঠক হয়েছে। রবিবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টা দেড়েকের এ বৈঠক শেষে সিইসি ও  যুক্তরাজ্যের হাইকমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বৈঠকে আলোচনা প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সারাহ কুকের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও আলাপচারিতার মধ্যে নির্বাচনের প্রসঙ্গ উঠেছিল। উনি জানতে চেয়েছিলেন আমাদের প্রস্তুতি কেমন। উনি আশাবাদী-নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে।’ 

যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় উল্লেখ করে সিইসি বলেন, ‘উনি (সারাহ কুক) অতিরিক্ত যেটা বলেছেন, নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে, পর্যবেক্ষকদের বিষয়েও আলোচনা হয়েছে। আমরা বলেছি, আমরা ট্রান্সপারেন্সিতে খুব জোর দিয়ে থাকব। পর্যবেক্ষক ও গণমাধ্যমের কাছ থেকে বস্তুনিষ্ঠ সহায়তা কামনা করব।’

ভোটের সময় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, ‘গণমাধ্যম থেকে মোটরসাইকেল ব্যবহারের বিষয়ে দাবি তোলা হয়েছে। এটা অপব্যবহারের শঙ্কা থেকে বাদ দিয়েছিলাম। তবে আমরা বলছি, গণমাধ্যমের দাবির যৌক্তিকতা আছে। মোটরসাইকেল ছাড়া তাদের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড কাভার করা কষ্টসাধ্য হতে পারে। আমরা বলেছি এটা আন্ডাররিভিও করছি, এটা পরিবর্তন করব।

এ সময় সারাহ কুক বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভোটের সময় গণমাধ্যম, সুশীল সমাজ ও পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। যুক্তরাজ্য বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে গুরুত্ব দেয়। এই নির্বাচনে যুক্তরাজ্য সেটি প্রত্যাশা করে।’

বৈঠকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা