× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১৪:১১ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১৪:৪৫ পিএম

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ ক্যাথেরিন কুক। প্রবা ফটো

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ ক্যাথেরিন কুক। প্রবা ফটো

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক বলেছেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে; যাতে বাংলাদেশের নাগরিকরা তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে।’

রবিবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিটিশ হাইকমিশনার এ কথা বলেন।

সারাহ কুক বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বেশকিছু বিষয় নিয়ে আরোচনা হয়েছে। ভোটের সময় গণমাধ্যম, সুশীল সমাজ ও পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। যুক্তরাজ্য বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে গুরুত্ব দেয়। এই নির্বাচনে যুক্তরাজ্য সেটি প্রত্যাশা করে।’

বৈঠকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা