× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্কিন রাষ্ট্রদূতের সিটিটিসি পরিদর্শন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৯:০৬ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৯:০৮ পিএম

আমেরিকার রাষ্ট্রদূতকে স্বাগত জানান সিটিটিসি প্রধান। প্রবা ফটো

আমেরিকার রাষ্ট্রদূতকে স্বাগত জানান সিটিটিসি প্রধান। প্রবা ফটো

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কার্যালয় ঘুরে গেলেন আমেরিকা রাষ্ট্রদূত পিটার হাস। তিনি প্রথমবারের মতো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এই ইউনিটটি পরিদর্শনে যান। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত সিটিটিসি কার্যালয় পরিদর্শন কালে তিনি সংস্থাটির প্রধান মো. আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। 

সিটিটিসির এক কর্মকর্তা জানান, সকাল ১০টা ৪৫ মিনিটে সিটিটিসির কার্যালয়ে আসেন পিটার হাস। তাকে স্বাগত জানান সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। এসময় সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূতের এ পরিদর্শন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধাবোধ তৈরিতে সহায়ক ভূমিকা করবে বলে মনে করেন সিটিটিসির কর্মকর্তারা। মার্কিন সহায়তায় সিটিটিসির অধীনে বিশেষ টিম ‘সোয়াত’ পরিচালিত হয়। এছাড়াও সিটিটিসির একাধিক প্রকল্প পরিচালিত হয় মার্কিন অর্থায়নে। 

সিটিটিসি প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ডিবি কম্পাউন্ডে সিটিটিসির বিভিন্ন টিমের কার্যক্রম পরিদর্শন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা