প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ২৩:৩৭ পিএম
মঙ্গলবার (২২ আগস্ট) ভ্যাট আদায়ের ইলেকট্রনিক ফিসক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের (ইএফডিএমএস) উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী মুস্তফা কামাল। সংগৃহীত ফটো
ডেঙ্গু জ্বরের ভয়াবহ বিস্তারের মধ্যে রোগটির জীবাণুবাহী এইডিস মশার
‘কামড়ের ভয়ে’ বক্তব্য ভুলে
গেলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি অনুষ্ঠানে
মশার ভয়ে বক্তব্যের একাংশ বলতে ভুলে যান অর্থমন্ত্রী।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমও সমাপনী বক্তব্য শেষ
করলে অর্থমন্ত্রী ফের মাইক্রোফোন নিয়ে বলেন, ‘মশার দিকে
নজর রাখতে গিয়ে একটি কথা বলতে ভুলে গেছি।’
এরপর
রাজস্ব আদায় সম্পর্কে ফরাসি অর্থমন্ত্রীর একটি বক্তব্যের উদাহরণ দিয়ে মুস্তফা কামাল
বলেন, ‘রাজহাঁসের পালক এমনভাবে তুলতে
হবে, যেন রাজহাঁস কষ্ট না পায়। একজন কর দেবেন, আরেকজন দেবেন না, তা যেন না হয়। করদাতার
ওপর চাপ যেন না বাড়ে। এ জন্য নেট বাড়াতে হবে।’
মঙ্গলবার
(২২ আগস্ট) ভ্যাট আদায়ের ইলেকট্রনিক ফিসক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের (ইএফডিএমএস) উদ্বোধনী
অনুষ্ঠানে অর্থমন্ত্রী মুস্তফা কামাল প্রধান অতিথি ছিলেন। আগারগাঁওয়ের এনবিআর ভবনে
এই অনুষ্ঠান হয়।
মশা
নিয়ে অর্থমন্ত্রীর অন্য সবার চেয়ে বেশি ভয় থাকার হয়তো কারণ রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের
দায়িত্ব পাওয়ার পর ২০১৯ সালে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং সেই বছরই জাতীয় বাজেট
পেশের দিন বেশ অসুস্থ ছিলেন। তিনি যখন বাজেট পেশ করতে প্রচণ্ড অসুবিধা বোধ করছিলেন,
তখন একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রীর হয়ে বাজেটের
বাকি অংশ উপস্থাপন করেন।