× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৩ সেপ্টেম্বর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ২০:৪১ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ২০:৫৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

সোমবার (২১ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ঢাকার শেরে বাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০ আগস্ট ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৪১ পরীক্ষার্থী।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয় ২০২২ সালের ২০ জানুয়ারি। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী। একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষা শুরু করে পিএসসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা